ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যুতে জামায়াতের শোক

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আট নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, জীবিকার সন্ধানে কর্মস্থলে যাওয়ার পথে এভাবে আট শ্রমিকের প্রাণহানি অত্যন্ত হৃদয়বিদারক। সড়ক দুর্ঘটনায় এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। এটি রোধে যানবাহনের ফিটনেস পরীক্ষা, চালকদের দক্ষতা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের তৃতীয় বার্ষিকী: এক গণঅভ্যুত্থানের স্মরণে

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যুতে জামায়াতের শোক

আপডেট সময় : ০৩:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬