ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বিতর্কিত কমিটি গঠন: ফেনী পৌর যুবদলের কার্যক্রম স্থগিত

ফেনী পৌর যুবদলের বর্তমান কমিটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একইসঙ্গে পৌরসভাভুক্ত সকল ওয়ার্ডের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, দলীয় প্রধানের গাড়িবহরে হামলার মামলার আসামিকে পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় চরম বিতর্ক তৈরি হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই কমিটির আট সদস্যের মধ্যে ছয়জনই পদত্যাগ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তথ্য গোপন করে পদ বাগিয়ে নেওয়া ওই নেতাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।

বিতর্কিত কমিটি গঠনের দায়ে পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেওয়া এই কঠোর পদক্ষেপের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে শুদ্ধি অভিযানের বার্তা দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের তৃতীয় বার্ষিকী: এক গণঅভ্যুত্থানের স্মরণে

বিতর্কিত কমিটি গঠন: ফেনী পৌর যুবদলের কার্যক্রম স্থগিত

আপডেট সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬