চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযোগ পাওয়া মাত্রই অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কমিশনার জানান, গত দুই দিনে রাজধানী থেকে মোট ৯৪ জন চাঁদাবাজ এবং তাদের সহযোগী হিসেবে আরও ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংকে আরও সক্রিয় ও কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি।
রিপোর্টারের নাম 
























