ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ঘোষণা তথ্যমন্ত্রীর

দেশে একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও সুসংহত করতে সরকার বদ্ধপরিকর। রেগুলেশন বা নিয়ন্ত্রণ নয়, বরং একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

মন্ত্রী জানান, অভিজ্ঞ গণমাধ্যম বিশেষজ্ঞদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্তভাবে ‘গণমাধ্যম কমিশন’ কাজ শুরু করবে। আধুনিক বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও একটি স্বাধীন রেগুলেটরি বডি থাকবে, যেখানে সরকারের ভূমিকা হবে কেবল আইনি ও লজিস্টিক সহায়তা প্রদান করা।

গণমাধ্যম শিল্পের অসংগতিগুলো তুলে ধরে মন্ত্রী আরও বলেন, বর্তমানে পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি নিয়ে যে প্রক্রিয়া চলছে, তা স্বচ্ছ নয়। ডিজিটাল যুগে তথ্যের সঠিকতা যাচাই করা অত্যন্ত জরুরি। জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের তৃতীয় বার্ষিকী: এক গণঅভ্যুত্থানের স্মরণে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ঘোষণা তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬