সব ধরনের শঙ্কা ও অনিশ্চয়তা কাটিয়ে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এবারের আসরে ক্রিকেটারদের নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। বিশেষ করে মাঠে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, যা ঘরোয়া ক্রিকেটে এক নতুন সংযোজন।
বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, খেলোয়াড়দের ফিটনেস ও পুষ্টির কথা বিবেচনা করে এবারই প্রথমবারের মতো বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আগে ক্লাবগুলোর দেওয়া খাবারের মানের সীমাবদ্ধতা থাকলেও এবার আন্তর্জাতিক মানের পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রতিটি মাঠেই জরুরি চিকিৎসা সেবার জোরদার ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
রিপোর্টারের নাম 

























