সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ঐতিহাসিক বাসিয়া নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুরমা ও কুশিয়ারা নদীর সংযোগকারী এই নদীটি দীর্ঘ ৪৯ বছর পর পুনরায় খননের উদ্যোগ নেওয়া হলো। এর আগে ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নদীটি প্রথমবার খনন করেছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ জনপদকে স্বাবলম্বী করে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় নদীর ৪০ কিলোমিটারের মধ্যে ২৩ কিলোমিটার অংশ খনন করা হবে। এই খনন কাজ সম্পন্ন হলে স্থানীয় প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং ১৫ লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এটি কৃষি অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।
রিপোর্টারের নাম 





















