ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করতে সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ৬৪টি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হয়ে দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় আনা। সচিব মো. মাহবুব-উল-আলম জানান, ২০৩০ ও ২০৩৪ সালের অলিম্পিকসহ আন্তর্জাতিক আসরে বাংলাদেশের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করতে এই বিশাল ডাটাবেস ও চার স্তরের প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮টি খেলার প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬