বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বদলি নীতিমালা চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার চাঁদপুর জেলার কচুয়ায় এক অনুষ্ঠানে তিনি জানান, বদলি প্রক্রিয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কমিটি গঠনের কাজ চলছে। খুব দ্রুতই এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ শিক্ষকের যোগদানের বিষয়টিও বিধিমালা অনুযায়ী সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের দক্ষ ও আধুনিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে তিনি ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
রিপোর্টারের নাম 
























