সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে সিলেট সিটি করপোরেশনের চাঁদনীঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান। এটি সিলেট সিটি করপোরেশনের ইতিহাসের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে, সিলেট সফরে পৌঁছেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সরাসরি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এই প্রকল্পের মাধ্যমে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং জলাবদ্ধতা থেকে নগরবাসী মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























