ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

রোববার শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন: থাকছে প্রায় ৫ শ প্রস্তাব

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন চলবে বুধবার (৬ মে) পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ৪৯৮টি প্রস্তাব উত্থাপন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে মোট ১৭২৯টি প্রস্তাব পাওয়া গিয়েছিল। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত এবং পূর্ববর্তী সম্মেলনগুলোর প্রস্তাবনা বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ ৪৯৮টি প্রস্তাবকে চূড়ান্ত কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্মেলনের প্রথম দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্মেলন চলাকালীন জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। মাঠ প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি এবং সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাড়ে ১০ লাখ টাকার ৭০ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযান জোরদার

রোববার শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন: থাকছে প্রায় ৫ শ প্রস্তাব

আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬