দেশের অন্যতম পরিচিত দৈনিক পত্রিকা ‘আমার দেশ’-এর সম্পাদক ও ‘আমার দেশ পাঠকমেলা’র প্রধান পৃষ্ঠপোষক ড. মাহমুদুর রহমানের আশু রোগমুক্তি কামনায় দেশজুড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অসুস্থতাজনিত কারণে রাজধানীর মগবাজারের ইনসাফ-বারাকাহ হাসপাতালে ভর্তি হওয়া ড. মাহমুদুর রহমানের পিত্তথলির পাথর অপসারণের জন্য সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন বলে জানা গেছে।
এই খবর ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী তাঁর শুভাকাঙ্ক্ষী ও পাঠকরা তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এরই অংশ হিসেবে, কুমিল্লায় ‘আমার দেশ পাঠকমেলা’ জেলা শাখার উদ্যোগে স্থানীয় পুলিশ লাইন জামে মসজিদে বাদ আসর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শরফুদ্দিন।
দোয়া মাহফিলে ‘আমার দেশ পাঠকমেলা’ কুমিল্লা জেলার সভাপতি ডা. আরিফ মোর্শেদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, কুমিল্লা প্রতিনিধি এম হাসান, দক্ষিণ প্রতিনিধি শাহ আলম শফি, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য সাফিন আহমেদসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। তাঁরা দেশের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ ড. মাহমুদুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
রিপোর্টারের নাম 




















