স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ইউই কর্নেল্লার মালিকানা গ্রহণের পর এবার ক্লাবটির খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এক ভিডিও বার্তায় তিনি ক্লাবের ভবিষ্যৎ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মেসি জানান, নতুন এই প্রজেক্ট নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। বর্তমানে ক্লাবটি লিগের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং সেগুন্দা আরএফইএফে উন্নীত হওয়ার লড়াইয়ে আছে। মেসি নিয়মিত দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন জানিয়ে বলেন, ক্লাবের কাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় প্রতিভা বিকাশে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মেসি আনুষ্ঠানিকভাবে এই ক্লাবটি কেনার ঘোষণা দেন। জর্দি আলবা ও ডেভিড রায়ার মতো তারকাদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই ক্লাবটির সঙ্গে মেসির সম্পৃক্ততা স্প্যানিশ ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বার্সেলোনার প্রতি আবেগ এবং তরুণ ফুটবলারদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই মেসি এই বিনিয়োগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























