ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপিত

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকালে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর সুমন। তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার ও পাওনা নিশ্চিত করাই এই দিবসের মূল লক্ষ্য। দেশের সামগ্রিক উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাই তাদের নিরাপত্তা ও সঠিক মজুরি নিশ্চিত করতে সরকার ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দীকী এবং সিভিল সার্জন মো. মতিউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস গ্লোব বাংলাদেশ ২০২৬ হলেন ফারিয়া সালোমে

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপিত

আপডেট সময় : ০২:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬