ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে চেঙ্গী নদী থেকে নিখোঁজ নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর তপন উদয় চাকমা (৫৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে গঞ্জপাড়া এলাকার নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত তপন উদয় চাকমা স্থানীয় পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাড়ির পাশের নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে প্রবল স্রোতের মুখে পড়েন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা কয়েক দিন ধরে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি। অবশেষে আজ সকালে নদীর বালুচরে মরদেহটি আটকে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ কর্মীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

খাগড়াছড়িতে চেঙ্গী নদী থেকে নিখোঁজ নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬