ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে পাঠকমেলার আড্ডা: সত্যের সন্ধানে নতুন পথরেখা

উত্তর চট্টগ্রামের শাইনিং জুয়েলস ইনস্টিটিউটে স্থানীয় লেখক, শিক্ষক ও পেশাজীবীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত আড্ডার আয়োজন করা হয়। এই ঘরোয়া আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঠকরা সমসাময়িক গণমাধ্যম পরিস্থিতি ও দেশের সার্বিক অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে যখন তথ্যসন্ত্রাস ও হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্য বাড়ছে, তখন ‘আমার দেশ’ পত্রিকা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সাহসের সঙ্গে সত্য প্রকাশ করে যাচ্ছে।

আয়োজনে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করা হয়। পাঠকমেলার সদস্যরা স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে একমত পোষণ করেন। তারা মনে করেন, দেশপ্রেমিক ও সচেতন পাঠকগোষ্ঠীই পারে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

চট্টগ্রামে পাঠকমেলার আড্ডা: সত্যের সন্ধানে নতুন পথরেখা

আপডেট সময় : ১১:৫২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬