ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার বিকেলে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের এই রেণুগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বাহারছড়া আউটপোস্ট এই সফল অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, চট্টগ্রামগামী একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে এই রেণুগুলো পাওয়া যায়। পরবর্তীতে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেণুগুলো মনখালী ব্রিজ সংলগ্ন সমুদ্র চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। অবৈধ মৎস্য আহরণ ও পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করল কোস্ট গার্ড

আপডেট সময় : ০৯:৩৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬