সীতাকুণ্ড কামিল এম এ মাদরাসার ৪৯ জন দাখিল পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নিজ উপজেলায় একাধিক নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম শহরের নাসারিয়া মাদরাসা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। এতে প্রতিদিন যাতায়াত খরচ, সড়ক ঝুঁকি ও মানসিক চাপের মুখে পড়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট উপেক্ষা করে প্রতিদিন পরীক্ষার্থীদের শহরে নিয়ে যেতে যাতায়াত ও আনুষঙ্গিক খাতে প্রায় দেড় লাখ টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, পার্শ্ববর্তী কোনো কলেজে কেন্দ্র নির্ধারণ করা হলে এই ভোগান্তি এড়ানো যেত। পর্যাপ্ত বিশ্রাম ছাড়া দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় শিক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 




















