ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সাকিবের পাশাপাশি মাশরাফি-দুর্জয়দের ইস্যুও গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশের মাটিতে অবস্থান করছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তার দেশে ফেরা নিয়ে নিয়মিত আলোচনা চলছে। তবে শুধু সাকিব নয়, একই পরিস্থিতির মুখোমুখি হওয়া সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও নাঈমুর রহমান দুর্জয়কে নিয়েও কথা বলতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে কেবল একজন নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু মাশরাফি ও দুর্জয়ও একই ধরনের আইনি জটিলতায় রয়েছেন। বোর্ডের পক্ষ থেকে তাদের সব ধরনের ক্রিকেটীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে আইনি বিষয়গুলো তাদের নিজেদেরই সমাধান করতে হবে। আইনি বাধা কেটে গেলে বোর্ড তাদের সাদরে গ্রহণ করতে প্রস্তুত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সাকিবের পাশাপাশি মাশরাফি-দুর্জয়দের ইস্যুও গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি

আপডেট সময় : ১১:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬