কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইয়াছিন নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরইতলী ইউনিয়নের একতাবাজার সংলগ্ন নতুন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন হারবাং ইউনিয়নের বাসিন্দা এবং উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেল চালিয়ে ইয়াছিন হারবাং থেকে চকরিয়া পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বরইতলী এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে তার মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























