ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জার্মান বুন্দেসলিগায় বাংলাদেশের ১০ হকি খেলোয়াড়, নজর কাড়লেন আমিরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের হকি অঙ্গনে বইছে আনন্দের হাওয়া। প্রথমবারের মতো ইউরোপের মর্যাদাপূর্ণ লিগে খেলার সুযোগ পেয়েছেন দেশের ১০ জন প্রতিভাবান হকি খেলোয়াড়। গত যুব হকি বিশ্বকাপে ১৫ গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া তরুণ তুর্কি আমিরুল ইসলাম এবার জার্মানির বুন্দেসলিগায় ডাক পেয়েছেন।

আমিরুলের পাশাপাশি জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় রোমান সরকার, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান, মাহবুব হোসেন জয়, আশরাফুল ইসলাম ও ইমরান পিন্টুও জার্মানির লিগে অংশ নিতে দেশ ছেড়েছেন। বিদেশি লিগে খেলার এই অভিজ্ঞতা দেশের হকির মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জার্মানি যাওয়ার আগে আমিরুল ইসলাম তার প্রতিক্রিয়ায় জানান, এই লিগে খেলে তিনি নতুন কৌশল শিখতে চান। অন্যদিকে ফরোয়ার্ড দ্বীন ইসলাম বলেন, ইউরোপীয় লিগ বাংলাদেশি খেলোয়াড়দের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। সেখানে বিশ্বের নামী হকি খেলোয়াড়দের সাথে খেলে নিজেদের দক্ষতা আরও শাণিত করার সুযোগ মিলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জার্মান বুন্দেসলিগায় বাংলাদেশের ১০ হকি খেলোয়াড়, নজর কাড়লেন আমিরুল

আপডেট সময় : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬