ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নীলফামারীতে খেলার মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নীলফামারী সদর উপজেলায় বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শেষ ঘণ্টার ক্লাস বর্জন করে এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষকরাও।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয় মাঠটি সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়। মাঠটি নিচু হওয়ায় পাশের রাস্তার পানিও ভেতরে ঢুকে পড়ে, যার ফলে অধিকাংশ সময় মাঠটি কর্দমাক্ত ও ব্যবহারের উপকযোগী হয়ে থাকে। এতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত মাঠটি ভরাট করে খেলার উপযোগী করার দাবি জানিয়েছে তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক জানান, মাঠটি নিচু হওয়ায় মাটি ভরাটের জন্য একাধিকবার উপজেলা পর্যায়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। বিদ্যালয়ের নিজস্ব তহবিল দিয়ে এত বড় মাঠ সংস্কার করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উল্লাস: অনুষ্ঠিত হলো ফ্লোরিডা স্টেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নীলফামারীতে খেলার মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬