ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

মৌলভীবাজার কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বৃহস্পতিবার সকালে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি কারাগারে বন্দিদের জন্য পরিচালিত বিভিন্ন কল্যাণ ও পুনর্বাসনমূলক কার্যক্রমের খোঁজখবর নেন। বিশেষ করে বন্দিদের দর্জি কাজ, কাঠের কাজ, কারুপণ্য উৎপাদন, আইটি প্রশিক্ষণ এবং কৃষি শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সরজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন। তিনি কারারক্ষী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, কারাগারকে কেবল শাস্তির জায়গা নয়, বরং সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে হবে যাতে বন্দিরা এখান থেকে কারিগরি শিক্ষা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

পরবর্তীতে কারাগার চত্বরেই জেলা কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং কারাগারের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কারা সুপারসহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

মৌলভীবাজার কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৩:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬