ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। রিয়াল জারাগোজা ও হুয়েস্কার মধ্যকার আরাগোনেস ডার্বি ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার গুরুতর অপরাধে তাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত রোববারের ম্যাচের একদম শেষ মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টাচলাইনের কাছে হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আন্দ্রাদা প্রথমে পুলিদোকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। কিন্তু মাঠ ছাড়ার আগেও আন্দ্রাদা ক্ষোভের বশে পুনরায় পুলিদোর দিকে ছুটে গিয়ে তাকে সজোরে ঘুষি মারেন। এই ঘটনায় দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এই উত্তেজনার মধ্যে হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে আন্দ্রাদার মাথায় আঘাত করেন, যার ফলে তাকেও লাল কার্ড দেখানো হয়। জারাগোজার দানি তাসেন্দেও একই পরিণতির শিকার হন। ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ গোলে হুয়েস্কার পক্ষে যায়। লিগ টেবিলের তলানিতে থাকা দুই দলই রেলিগেশন এড়াতে মরিয়া হওয়ায় এমন উত্তেজনার জন্ম দেয়।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, প্রতিপক্ষের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়া এবং ঘুষি মারার ঘটনাকে গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য করা হয়েছে। লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং ঘুষি মারার জন্য অতিরিক্ত ১২ ম্যাচ, সব মিলিয়ে আন্দ্রাদাকে ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও, তাকে এবং তার ক্লাবকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

ঘটনার পর আন্দ্রাদা নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যা ঘটেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। এটি আমার মতো একজন পেশাদারের জন্য খারাপ উদাহরণ। আমি মনোযোগ হারিয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছি। জর্জ পুলিদোর কাছেও ক্ষমা চাইছি। ভবিষ্যতে আর কখনও এমন আচরণ করব না।’ এই ঘটনা ফুটবল মাঠে শৃঙ্খলা ও পেশাদারিত্বের গুরুত্ব আবারও সামনে এনেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী দুই বছর কঠিন সময়: কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত অর্থমন্ত্রীর

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

আপডেট সময় : ০১:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬