শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় পদ্মা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রাম কান্দি এলাকার হারুন শেখের ছেলে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের মতো রাজিব শেখ বুধবার সকালে মাছ ধরতে নদীতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হয়ে নৌকাতেই পড়ে যান। স্থানীয়দের সহায়তায় তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম খান বলেন, আমরা বজ্রপাতের ঘটনাটি নিশ্চিত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাদের ২৫ হাজার টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























