ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মোবাইল গেমে আসক্তির করুণ পরিণতি: তিতাসে যুবকের আত্মহত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার তিতাসে অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’-এ আসক্তির জেরে পারিবারিক কলহের সৃষ্টি হয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মাহবুব (২২) নামের ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, পেশায় অটোরিকশা চালক মাহবুব দীর্ঘ দিন ধরে মোবাইল গেমে আসক্ত ছিলেন। কাজ বাদ দিয়ে অধিকাংশ সময় গেমে মগ্ন থাকা নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন সকালেও গেম খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন। পরে স্ত্রী কাজে বেরিয়ে গেলে ঘরের দরজা বন্ধ করে তিনি আত্মহননের পথ বেছে নেন।

বিকেলে স্ত্রী ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সহায়তায় ভেতরে ঢুকে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

মোবাইল গেমে আসক্তির করুণ পরিণতি: তিতাসে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ১১:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬