ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বরগুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তা

বরগুনার আমতলীতে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুরজামাল (৫৪) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির সময় নুরজামাল বাড়ির অদূরে একটি খালে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পরপরই আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী নিহতের বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে দাফন ও অন্যান্য খরচের জন্য ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

বরগুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তা

আপডেট সময় : ১১:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬