বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলার চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসাইন নুরনবী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেল এবং থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ড. রেজাউল করিমের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আব্দুর রহমান।
উল্লেখ্য, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তার অসুস্থতার খবরে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























