ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের পদত্যাগ

আর্থিক অনিয়ম ও ব্যাপক জনরোষের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা ও তার নির্বাহী কমিটির সদস্যরা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানানোর পর এই সিদ্ধান্ত এলো।

প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সমঝোতার ভিত্তিতে তারা পদত্যাগ করেছেন। শ্রীলঙ্কা সরকার এখন ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের পরিকল্পনা করছে। গুঞ্জন রয়েছে, সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নে এই কমিটির নেতৃত্ব দিতে পারেন এবং বোর্ডের সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে কিংবদন্তি ক্রিকেটার সিদাথ ওয়েত্তিমুনি ও রোশান মহানামাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের পদত্যাগ

আপডেট সময় : ১০:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬