ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

চট্টগ্রামে যাত্রা শুরু করল নৌবাহিনী মেডিকেল কলেজ

চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে নবনির্মিত ‘বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর মানদণ্ড অনুসরণ করে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক শিক্ষার্থী নিয়ে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্সের যাত্রা শুরু হয়েছে। আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সমন্বয়ে এখানে পাঠদান করা হবে। উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, এই মেডিকেল কলেজটি দেশের স্বাস্থ্যখাতে দক্ষ ও পেশাদার চিকিৎসক তৈরির পাশাপাশি সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে মানসম্মত চিকিৎসা শিক্ষা ও গবেষণার প্রসারে এই প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের সেনা প্রত্যাহারের হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বার্তা জার্মান চ্যান্সেলরের

চট্টগ্রামে যাত্রা শুরু করল নৌবাহিনী মেডিকেল কলেজ

আপডেট সময় : ১০:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬