চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত ‘বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশেষজ্ঞ এবং শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিএমডিসি ও বিইউপি-এর নীতিমালা অনুযায়ী পরিচালিত এই কলেজে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী নিয়ে এমবিবিএস কোর্সের যাত্রা শুরু হয়েছে। আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানটি দক্ষ ও নৈতিকতাসম্পন্ন চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 















