ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্যময় চিরকুট জব্দ

চুয়াডাঙ্গা শহরের শেখপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত অহনা গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা ছিলেন এবং চুয়াডাঙ্গায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অহনা শহরের একটি গিফট শপে ব্র্যান্ড প্রমোটার হিসেবেও কাজ করতেন। বুধবার সকালে তিনি কর্মস্থলে না যাওয়ায় এবং ফোনে সাড়া না দেওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে তার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যা তদন্তের স্বার্থে জব্দ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত চিরকুট এবং অন্যান্য আলামত পরীক্ষা করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্যময় চিরকুট জব্দ

আপডেট সময় : ০৭:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬