ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মোংলায় নারীকে পিটিয়ে জখমের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বাগেরহাটের মোংলা উপজেলায় গবাদিপশু প্রবেশ ঠেকানোকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী সালমা বেগম বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মোংলার সোনাইলতলা ইউনিয়নের উলুবিনিয়া গ্রামে নিজ বাড়ির পাশে বেড়া দেওয়ার সময় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল শেখ ও তার অনুসারীরা সালমার ওপর হামলা চালায়। ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে মারধর করার পাশাপাশি তার বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং তার ছোট শিশুকেও হেনস্তা করার চেষ্টা করে। পূর্ব বিরোধের জেরে তাকে এলাকা ছাড়া করতে এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেছেন।

তবে অভিযুক্ত বিএনপি নেতা রফিকুল শেখ তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত আছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

মোংলায় নারীকে পিটিয়ে জখমের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬