ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সাপ্লিমেন্ট আমদানিতে ঔষধ প্রশাসনের ছাড়পত্র বাধ্যতামূলক

এখন থেকে ডায়েটারি, হারবাল, নিউট্রিশনাল এবং থেরাপিউটিক সাপ্লিমেন্ট জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পূর্বানুমোদন বা নিবন্ধন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে, যা সকল বাণিজ্যিক ব্যাংকের জন্য প্রযোজ্য।

‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী, যথাযথ নিবন্ধন ছাড়া এসব পণ্য উৎপাদন, আমদানি বা বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। পূর্বে কিছু আমদানিকারক নিবন্ধন ছাড়াই পণ্য খালাসের চেষ্টা করলে আইনি জটিলতা তৈরি হয় এবং বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। জনস্বার্থ রক্ষা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ঔষধ প্রশাসনের ছাড়পত্র ছাড়া কোনো সাপ্লিমেন্ট পণ্যের বিপরীতে এলসি (LC) বা টিটি (TT) খোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মতপার্থক্য থাকলেও দলের ঐক্য অটুট রাখার আহ্বান তারেক রহমানের

সাপ্লিমেন্ট আমদানিতে ঔষধ প্রশাসনের ছাড়পত্র বাধ্যতামূলক

আপডেট সময় : ০৭:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬