মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোতে মার্কিন জ্বালানি সরবরাহের একটি প্রধান কেন্দ্র বা ‘উত্তর প্রবেশদ্বার’ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় পোল্যান্ড। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ‘থ্রি সিস ইনিশিয়েটিভ’ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট কারোল নাওরোকি এ আগ্রহের কথা জানান। তিনি বলেন, আঞ্চলিক জ্বালানি স্বনির্ভরতা অর্জন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করাই পোল্যান্ডের লক্ষ্য।
নাওরোকি আরও উল্লেখ করেন যে, পোল্যান্ড প্রতিবেশী দেশগুলোর বাজারে আমেরিকান গ্যাস পৌঁছানোর পথ সুগম করতে পুরোপুরি প্রস্তুত। ন্যাটোর নিরাপত্তা কাঠামোতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা পুনর্ব্যক্ত করে তিনি আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ২০১৫ সালে শুরু হওয়া এই উদ্যোগটি মূলত ইউরোপের দেশগুলোর মধ্যে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে।
রিপোর্টারের নাম 

























