ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় সার ও কৃষি যান্ত্রিকীকরণে বেলারুশের কারিগরি সহযোগিতা নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান। বর্তমানে বাংলাদেশ সৌদি আরব ও রাশিয়ার মতো দেশগুলো থেকে সার আমদানি করলেও, বেলারুশকে নতুন গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত বেলারুশ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও ড্রোন সংগ্রহের প্রস্তাব দিলে মন্ত্রী জানান, বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের আইনি জটিলতার বিষয়ে সহযোগিতা চাইলে মন্ত্রী আইনগত সহায়তার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মতপার্থক্য থাকলেও দলের ঐক্য অটুট রাখার আহ্বান তারেক রহমানের

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬