ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নাসিরনগরে বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশ উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে নাসিরনগর সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। এই মামলার আসামি হিসেবে চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলামের নাম রয়েছে।

নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী কৃষ্ণ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুই চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে এবং আজ দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

নাসিরনগরে বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬