ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

জামালপুরে বজ্রপাতে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে পৃথক ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ও ভোরে এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে।

সাপধরী ইউনিয়নের পূর্ব চেঙ্গানিয়া গ্রামের ইল্লামারী সড়কে গ্রামীণ রাস্তার কাজ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতে ১৮ বছর বয়সী শ্রমিক সাগর নিহত হন। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিনে ভোর ৫টার দিকে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দশানী নদীতে মাছ ধরতে গিয়ে শামীম (২৫) নামের আরেক যুবক বজ্রপাতে প্রাণ হারান। তিনি মরাকান্দি উত্তর বাড়ির মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, কয়েকজন জেলের সঙ্গে নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী এই দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

জামালপুরে বজ্রপাতে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬