ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে বিমানবন্দরে সংবর্ধনা

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে অভাবনীয় সাফল্য অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। আসরে ব্রোঞ্জ পদক জিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এই লড়াকু খেলোয়াড়দের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রাতে দলটি বিমানবন্দরে পৌঁছালে সেখানে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মোঃ আলী হোসেন ফকির বিমানবন্দরে উপস্থিত থেকে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এসময় তিনি বলেন, বিদেশের মাটিতে আমাদের মেয়েদের এই লড়াকু মানসিকতা পুরো জাতির জন্য গর্বের। এই ব্রোঞ্জ পদক কেবল একটি জয় নয়, বরং কঠোর পরিশ্রম ও দেশপ্রেমের প্রতিফলন। নারী কাবাডির উন্নয়নে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ জাতীয় ক্রীড়া পরিষদ ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক জানান, এই অর্জন তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে তারা বদ্ধপরিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে বিমানবন্দরে সংবর্ধনা

আপডেট সময় : ০১:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬