ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিশ্বকাপের আগে ব্রাজিলের স্কোয়াডে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: নেইমারের ভাগ্য এখনও অনিশ্চিত

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দল তাদের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রধান কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। এর আগে, ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দেওয়া হবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনে (সিবিএফ)। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছে ব্রাজিলকে। প্রতিটি পজিশনে একাধিক তারকা খেলোয়াড় থাকলেও শেষ পর্যন্ত মাত্র ২৬ জনই সুযোগ পাবেন, যা স্কোয়াডে জায়গা নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেছে।

গোলরক্ষক ও রক্ষণভাগে অ্যালিসন বেকার সবচেয়ে নির্ভরযোগ্য নাম। বাকি জায়গাগুলোর জন্য এদেরসন, বেন্তো ও হুগো সৌজা লড়ছেন। রক্ষণভাগে মারকিনিওস ও গ্যাব্রিয়েল মাগালহায়েস নিশ্চিত। ইনজুরির কারণে এদার মিলিতাও ছিটকে যাওয়ায় নতুন খেলোয়াড়দের সুযোগ তৈরি হয়েছে।

ফুল-ব্যাক পজিশনটি এবার ব্রাজিলের দুর্বল জায়গা হতে পারে। ডানদিকে ওয়েসলি এগিয়ে থাকলেও ভ্যান্ডারসনরাও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। বামদিকে কাইও হেনরিকের নাম আলোচনায়। মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস প্রায় নিশ্চিত। এছাড়া লুকাস পাকেতা ও আন্দ্রে সান্তোস কোচের পরিকল্পনায় আছেন।

আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ম্যাথিউস কুনিয়া নিশ্চিত ধরা হচ্ছে। এছাড়া গ্যাব্রিয়েল মার্টিনেলি ও জোয়াও পেদ্রোও দলে জায়গা পেতে পারেন। স্ট্রাইকার পজিশনে রিচার্লিসন, এন্দরিকসহ বেশ কয়েকজনের মধ্যে লড়াই চলছে।

সবচেয়ে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেইমারকে নিয়ে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেও সাম্প্রতিক সময়ে ইনজুরি ও ফিটনেস সমস্যায় ভুগছেন তিনি। সান্তোসে ফিরেও নিয়মিত খেলতে পারছেন না। তবে বিশ্বকাপে খেলার লক্ষ্য তার স্পষ্ট। শেষ পর্যন্ত তাকে দলে না নেওয়া হলে সেটি হবে বড় ধরনের চমক। ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে চলেছে। এখন দেখার বিষয় – শেষ পর্যন্ত অভিজ্ঞতা নাকি ফর্ম, কোনটাকে বেশি গুরুত্ব দেন আনচেলত্তি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিশ্বকাপের আগে ব্রাজিলের স্কোয়াডে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: নেইমারের ভাগ্য এখনও অনিশ্চিত

আপডেট সময় : ০১:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬