ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান গোলপোস্টের নিচে নিজের এক অনন্য পরিচয় গড়তে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি অপ্রত্যাশিত চোট। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডার হয়ে খেলার সময় চোয়ালের হাড়ে ফাটল ধরায় এখন দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই গোলরক্ষক।
আলমেরিয়ার বিপক্ষে একটি ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে সাময়িকভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন লুকা। পরে মেডিকেল পরীক্ষায় দেখা যায়, তার চোয়াল ও থুতনির হাড় ভেঙে গেছে। গ্রানাডা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার প্রয়োজন হলে তার পুনর্বাসন প্রক্রিয়া আরও দীর্ঘ হবে, যার ফলে চলতি মৌসুমের বাকি সময়টা তাকে মাঠের বাইরেই কাটাতে হতে পারে।
এই চোটের ফলে সবচেয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে আলজেরিয়া জাতীয় দল। ফ্রান্সের কিংবদন্তি জিদানের ছেলে হলেও লুকা আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করছেন তার দাদা-দাদির দেশ আলজেরিয়ার। আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে লুকার এই ইনজুরি দলের রক্ষণভাগে বড় এক শূন্যতা তৈরি করল।
রিপোর্টারের নাম 

























