ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল আর্সেনাল। মেত্রোপলিতানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে হাই-ভোল্টেজ এই ম্যাচ। ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই জয় নিয়ে মাঠ ছাড়তে মরিয়া।
প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধারের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে গানাররা। অন্যদিকে, লা লিগার ছন্দহীনতা কাটিয়ে জয়ে ফেরার স্বস্তি নিয়ে লড়বে অ্যাটলেটিকো। চলতি মৌসুমে আর্সেনালের অজেয় যাত্রা এবং অ্যাটলেটিকোর আক্রমণাত্মক ফুটবল ম্যাচটিকে বেশ রোমাঞ্চকর করে তুলেছে। এর আগে লিগ পর্বে আর্সেনাল ৪-০ গোলে অ্যাটলেটিকোকে পরাজিত করলেও, নকআউট পর্বে স্প্যানিশ ক্লাবটির শক্তিমত্তা বিবেচনায় রেখে সতর্ক মিকেল আর্তেতার শিষ্যরা।
রিপোর্টারের নাম 

























