ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিন জাদুতে জয়ের আত্মবিশ্বাস মাহেদীর

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকে রেখে জয় তুলে নেওয়াটা বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন স্পিনার শেখ মাহেদি হাসান। কিউইদের শুরুটা দেখে মনে হয়েছিল তারা দুইশ রানের গণ্ডি অনায়াসেই পেরিয়ে যাবে, কিন্তু দুর্দান্ত বোলিংয়ে তাদের ১৮২ রানে আটকে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২ বল হাতে রেখেই লক্ষ্যমাত্রা স্পর্শ করে টাইগাররা।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় মাহেদি জানান, চট্টগ্রামের উইকেট সবসময়ই ব্যাটারদের জন্য সহায়ক, তাই বোলারদের জন্য এটি ছিল বড় পরীক্ষা। রিশাদ হোসেন এবং নিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে মিডল ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পেরেছেন তারা। মাহেদীর মতে, মাঝের ওভারগুলোতে ভালো বোলিং করতে না পারলে নিউজিল্যান্ডের সংগ্রহ আরও অনেক বড় হতো।

গত দেড় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে স্পিনারদের আধিপত্যের কথা তুলে ধরে মাহেদি বলেন, দেশের বাইরে হোক কিংবা ঘরের মাঠে, স্পিনাররা নিয়মিত দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয় থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে দলের জন্য বড় সম্পদ হবে বলেও বিশ্বাস করেন এই স্পিনার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিন জাদুতে জয়ের আত্মবিশ্বাস মাহেদীর

আপডেট সময় : ০৮:৫৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬