ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ফেডারেশন কাপ থেকে বিদায় নিল আবাহনী, সেমিতে রহমতগঞ্জ

ফেডারেশন কাপের গ্রুপ পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পিডব্লিউডির কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে গতবারের রানার্সআপ আবাহনী লিমিটেড। বাঁচা-মরার এই লড়াইয়ে হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ঐতিহ্যবাহী এই দলটিকে। অন্যদিকে, আবাহনী হারলেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

বসুন্ধরা কিংস অ্যারেনার কর্দমাক্ত মাঠে বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আবাহনী। তবে শেখ মোরসালিন ও সুলেমান দিয়াবাতেদের একের পর এক সুযোগ মিসের খেসারত দিতে হয় তাদের। ম্যাচের ৬৬ মিনিটে পিডব্লিউডির মোহাম্মদ আব্দুল্লাহর একমাত্র গোলে জয় নিশ্চিত করে দলটি। আব্দুল্লাহর নেওয়া শট আবাহনীর গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় মারুফুল হকের শিষ্যরা।

একই দিনে অন্য ম্যাচে ফকিরেরপুলের সঙ্গে গোলশূন্য ড্র করে রহমতগঞ্জ। এতে পিডব্লিউডি ও রহমতগঞ্জের পয়েন্ট সমান ৮ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পায় রহমতগঞ্জ। ফলে পিডব্লিউডির জয়টি কেবল সান্ত্বনা হয়েই থাকল।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ৫ মে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে দুই গ্রুপের রানার্সআপ মোহামেডান ও রহমতগঞ্জ। একই দিনে প্রথম কোয়ালিফায়ারে লড়বে দুই গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে এবং পরাজিত দল এলিমিনেটরের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে অংশ নেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ফেডারেশন কাপ থেকে বিদায় নিল আবাহনী, সেমিতে রহমতগঞ্জ

আপডেট সময় : ১০:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬