জামালপুরের বকশীগঞ্জে টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান করার অভিযোগে জিসান রহমান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষার্থী টয়লেটে প্রবেশ করে মোবাইল ফোনে থাকা প্রশ্নপত্রের সমাধান দেখে খাতায় লিখছিলেন। বিষয়টি কর্তৃপক্ষের সন্দেহ হলে সিসি ক্যামেরার ফুটেজে তার কাছে মোবাইল থাকার বিষয়টি ধরা পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানিয়েছেন, পরীক্ষার হলে যেকোনো ধরনের অনিয়মের সুযোগ নেই এবং এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























