ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুরের সদর উপজেলায় একই পরিবারের দুই নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশকে (২৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফরিদপুর জেলা পুলিশ সুপার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আকাশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে সে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করছে। হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ ও মোটিভ উদঘাটনে পুলিশের বিভিন্ন ইউনিট নিবিড়ভাবে কাজ করছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাংগি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল হোসেন (৪৫)। এই হামলায় রিয়াজ মোল্লা ও আরজিনা বেগম নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর নিহত কাবুল হোসেনের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই আসামিকে ধরতে চিরুনি অভিযান শুরু করা হয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই-তে আপনার গোপন জিজ্ঞাসা কতটা নিরাপদ?

ফরিদপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬