ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দেশে হামে শিশুমৃত্যু ও সংক্রমণ বৃদ্ধি: গভীর উদ্বেগ প্রকাশ করেছে আসক

দেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি এবং আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, প্রতিদিন অসংখ্য শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে। একটি প্রতিরোধযোগ্য রোগে এভাবে শিশুমৃত্যু জনস্বাস্থ্য ব্যবস্থাপনার চরম ব্যর্থতা বলে তারা মনে করে।

আসক উল্লেখ করেছে যে, হামের মতো রোগের বিরুদ্ধে কার্যকর ও সাশ্রয়ী টিকা থাকা সত্ত্বেও কেন যথাসময়ে পর্যাপ্ত টিকাদান কর্মসূচি নিশ্চিত করা গেল না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সংবিধানের ১৫ ও ১৮ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের মৌলিক স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য উন্নয়ন রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। একইসাথে জাতিসংঘ শিশু অধিকার সনদের পক্ষভুক্ত দেশ হিসেবে শিশুদের রোগ প্রতিরোধ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতাও বাংলাদেশের রয়েছে।

সংস্থাটি অবিলম্বে দেশের ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক অঞ্চলগুলোতে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করার আহ্বান জানিয়েছে। সেই সাথে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা এবং টিকা সরবরাহ ব্যবস্থার দুর্বলতা দূর করে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনঘনিষ্ঠ গল্পের টেলিফিল্মে দর্শকদের মন জয় করলেন রিচি সোলায়মান

দেশে হামে শিশুমৃত্যু ও সংক্রমণ বৃদ্ধি: গভীর উদ্বেগ প্রকাশ করেছে আসক

আপডেট সময় : ০৬:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬