ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কক্সবাজারে লবণের মাঠে যাওয়ার পথে বজ্রপাতে চাষির মৃত্যু

কক্সবাজার সদরে বজ্রপাতে রমিজ উদ্দিন (৪৬) নামে এক লবণচাষির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের চৌফলদণ্ডী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা গ্রামের অছিউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রমিজ উদ্দিন সকালে লবণের মাঠে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌফলদণ্ডী ব্রিজ এলাকায় পৌঁছালে বজ্রপাতের কবলে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

কক্সবাজারে লবণের মাঠে যাওয়ার পথে বজ্রপাতে চাষির মৃত্যু

আপডেট সময় : ০৩:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬