ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আইনি সহায়তা দিবস উপলক্ষে অধস্তন আদালতে নানা আয়োজন

সারাদেশে দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে আয়োজিত ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) পালিত হবে। ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপিত হবে।

দিবসটি উপলক্ষে ঢাকার অধস্তন আদালতগুলোতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি, মহানগর লিগ্যাল এইড কমিটি এবং জেলা লিগ্যাল এইড অফিস যৌথভাবে এই আয়োজন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি, লিগ্যাল এইড মেলা, আলোচনা সভা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

ঢাকা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানিয়েছেন, সকাল সাড়ে আটটায় ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এবং মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালি শেষে লিগ্যাল মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হবে। সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মহানগর দায়রা জজ আদালতের ৪র্থ তলায় জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে লিগ্যাল এইড বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিচারক, আদালতের কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড প্যানেলের সদস্য, ক্লায়েন্ট এবং আইন বিষয়ক এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ জানুয়ারি ‘আইন সহায়তা প্রদান আইন, ২০০০’ কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

আইনি সহায়তা দিবস উপলক্ষে অধস্তন আদালতে নানা আয়োজন

আপডেট সময় : ১০:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬