ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আগামী ৪ মে থেকে মাঠে গড়াচ্ছে ডিপিএল, থাকছে না সুপার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম আগামী ৪ মে থেকে শুরু হতে যাচ্ছে। এবারের আসরটি চলবে ১১ জুন পর্যন্ত। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের টুর্নামেন্টটি ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণকারী ১২টি শীর্ষস্থানীয় ক্লাব শিরোপা জয়ের লড়াইয়ে নামবে।

এবারের আসরের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। টুর্নামেন্টে কোনো সুপার লিগ পর্ব থাকছে না; বরং একটিমাত্র লিগ পর্বের মাধ্যমেই চূড়ান্ত পয়েন্ট টেবিল নির্ধারিত হবে। তবে অবনমন বা রেলিগেশন লিগ বহাল রাখা হয়েছে, যেখানে পয়েন্ট টেবিলের নিচের সারির দলগুলো প্রথম বিভাগে টিকে থাকার লড়াই করবে। সব মিলিয়ে এবারের মৌসুমে লিগ ও রেলিগেশন মিলিয়ে মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আগামী ৪ মে থেকে মাঠে গড়াচ্ছে ডিপিএল, থাকছে না সুপার লিগ

আপডেট সময় : ০৯:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬