ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নারী ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর স্কয়ার ফুড

আগামী পাঁচ বছর (২০২৬-২০৩০) পর্যন্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পনসর হিসেবে থাকছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমালের হাতে সমঝোতা স্মারক তুলে দেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন), এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি উপস্থিত ছিলেন।

ইয়ুথ ক্লাবের সভাপতি ড. তমাল বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নয়নে স্কয়ার ফুডের দীর্ঘমেয়াদী সমর্থন ও প্রতিশ্রুতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই এবার আপনার স্বপ্নের নিয়ন্ত্রণ নেবে: কল্পবিজ্ঞান যখন বাস্তব

নারী ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর স্কয়ার ফুড

আপডেট সময় : ০৭:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬